" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠি এলজিইডি’র যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ।


আমাদেরবরিশাল.কম

৩১ October ২০২৬ Saturday ১:১৬:০৪ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

ঝালকাঠিতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন,কৃষিকাজে সুবিধা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে,সেতু নির্মাণ, সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ,৪৩ কিলোমিটার খাল খনন এবং ১৭ হাজার গাছের চারা রোপণ করছেন।

ঝালকাঠিতে স্থানীয় সড়ক যোগাযোগ উন্নয়ন ও মানুষের যাতায়াত সহজ করতে চারটি সেতু নির্মাণ এবং একটি সড়ক উন্নয়নের কাজ করছে এলজিইডি।

এর মধ্যে সদর উপজেলার শেখেরহাটে দুটি প্যাকেজে চারটি সেতু নির্মাণ করা হচ্ছে। প্রথম প্যাকেজের আওতায় ১২ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতু ও ১৪ মিটার দীর্ঘ একটি স্ল্যাব সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।

দ্বিতীয় প্যাকেজে ১৫ মিটার দীর্ঘ একটি আরসিসি স্ল্যাব সেতু ও ১৬ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। চারটি সেতু নির্মাণে মোট ব্যয় ৭ কোটি ৯৪ লাখ টাকা।

এদিকে, জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় তারুলী – নৈকাঠি সড়ক উন্নয়নের কাজ চলছে। ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটারের সড়কটির কাজ শেষ হলে কেওড়া ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে।

যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এ বছর জেলায় ৪৩ কিলোমিটার খাল খননের কাজ চলমান। এতে কৃষিকাজে সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এ বছর জেলায় ১৭ হাজার গাছের চারা রোপণের কাজ চলমান রয়েছে। সড়কের দুপাশে এসব চারা রোপণ করা হলে সবুজায়ন বাড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সড়ক যোগাযোগের উন্নয়ন,কৃষিকাজে সুবিধা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় এলজিইডি’র এসব উদ্যোগ নির্ধারিত সময়ে বাস্তবায়িত হলে উপকৃত হবেন জেলার সাধারণ মানুষ,কৃষক ও স্থানীয় বাসিন্দারা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।