" />
AmaderBarisal.com Logo

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


আমাদেরবরিশাল.কম

৩১ October ২০২৬ Saturday ৯:৩৪:৪১ PM

ভোলা প্রতিনিধি:

দ্বিতীয়বারের মতো চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৩১ অক্টোবর) নিজ উদ্যোগে ও অর্থায়নে সদর উপজেলার পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ৩টি কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় ৩ হাজার গরিব ও দুঃস্থ মানুষ চিকিৎসা নিয়েছেন।

‘সবার জন্য সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে দূরদূরান্ত থেকে ছুটে আসেন নারী-পুরুষ, শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সি মানুষ। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

অর্থাভাবে কিংবা দূরত্বের কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এমন উদ্যোগ যেন স্বস্তির নতুন বার্তা নিয়ে এসেছে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। 

স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এর আগে, মাসব্যাপী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন তথ্যমন্ত্রী এবং প্রথমবার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।