![]() বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনে যোগ দিলেন জামায়াতের একদল কর্মী-সমর্থক
১ November ২০২৬ Sunday ১:০০:০৮ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন দলটির একদল নেতাকর্মী। শনিবার (৩১ অক্টোবর) উপজেলা জামায়াতের সদস্য মো. শাহিন শিকদারের নেতৃত্বে তারা ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগ দেন। যোগদানকারীরা পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সদস্য এইচএম সানাউল্লাহ জানান, শাহিন শিকদারের নেতৃত্বে যোগদানকারীরা সদস্য ফরম পূরণ করেন। পরে সেসব ফরম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিনের (রোকন ডাকুয়া) কাছে হস্তান্তর করা হয়। উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় দলটিতে যোগ দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, শাহিন শিকদার বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের বাসিন্দা। বিগত নির্বাচনে নিজ কেন্দ্রে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে তিনি ভূমিকা রেখেছিলেন। ঢাকায় থাকাকালীনও জামায়াতের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে শাহিন শিকদার বলেন, ‘বিগত নির্বাচনে আমি জামায়াতকে সমর্থন করেছি। আমাদের কেন্দ্র থেকে জামায়াত প্রার্থীকে বিজয়ী করে এনেছি। এখন আমি জামায়াত থেকে সরে আসছি। আমার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

