![]() বরিশালের বিসিক শিল্প এলাকায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ পলিথিন কারখানার মালিককে অর্থদণ্ড প্রদান।
১ November ২০২৬ Sunday ৭:১৫:২১ PM
সংবাদ বিজ্ঞপ্তি: ![]() আজ দুপুর ২ টা ৪০ ঘটিকা থেকে ০৫ টা ২০ ঘটিকা পর্যন্ত বরিশাল মহানগরীর বিসিক শিল্প এলাকায় জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর মুহাম্মদ ইশতিয়াক এর নেতৃত্বে একটি টীম অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বরিশাল পিপি প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামক প্রতিষ্ঠানটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ, প্যাকেজিং তৈরিতে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং প্রতিষ্ঠানটির যথাযথ সনদ না থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (২০১০) এর ধারা ৬ক ও ১৫(১) লঙ্ঘনের দায়ে কারখানার ম্যানেজার মোঃ রমিজ’কে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় কারখানাটিতে প্রস্তুতকৃত প্রায় ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮০,০০০ টাকা। এছাড়া, উল্লিখিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত ৫০ বস্তা উন্নতমানের পলিপ্রোপিলিন (পলিথিন তৈরির কাচামাল) বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর নিকট হস্তান্তর করা হয়েছে। আগামী ০২ কার্য দিবসের মধ্যে আমদানিকৃত উক্ত কাচামালের যথাযথ ভ্যাট চালান প্রদর্শন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম নিশ্চিত হওয়ার জন্য এনএসআই সদস্যরা ছদ্মবেশে ব্যবসায়ী সেজে নমুনা পলিথিন সংগ্রহ করেছেন এবং দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ চালিয়েছেন। পরে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এর সাথে সমন্বয় পূর্বক অভিযান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। অভিযানে এনএসআই, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য উপস্থিত ছিলো। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

