" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১ November ২০২৬ Sunday ৭:৫২:৫৩ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপর সোয়া ২টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা।

এরআগে, সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানায় খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এসআরবি খুলনা-৬-এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।