![]() বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
২ November ২০২৬ Monday ১২:৫৪:১০ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]()
সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি জেলা ইউনিট। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও সদস্য সচিব সত্যবান সেনগুপ্ত। এছাড়া কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মানিক পাঁশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানান এবং এ ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

