" />
AmaderBarisal.com Logo

বাউফলে ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধার ওপর ট্রাক তুলে দিল চালক, হাসপাতালে মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২ November ২০২৬ Monday ৩:২৭:২৯ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফলে সড়কের পাশে ঝুপড়ি ঘরে থাকা এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার ওপর ট্রাক তুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরে পৌর শহরের কুন্ডুপট্টি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা দীর্ঘ কয়েক মাস ধরে বাউফল পৌর শহরের কুন্ডুপট্টি সড়কের পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন। সোমবার ভোর সোয়া চারটার দিকে স্থানীয় বাসিন্দারা তার চিৎকার শুনতে পান। পরে সকালে বাইরে এসে তারা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ১১ মিনিটের দিকে একটি হলুদ রঙের ট্রাক বৃদ্ধার ওপর দিয়ে চলে যায়। এ সময় তাকে ‘ওরে বাবা, ওরে মা’ বলে চিৎকার করতে শোনা যায়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পরিচয় সনাক্তের জন্য সিআইডির টিম কাজ করছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর না হয় আঞ্জুমান মফিদুল এর মাধ্যমে লাস দাফন করা হবে। অভিযুক্ত চালক ও গাড়ির বিষয়ে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।