" />
AmaderBarisal.com Logo

পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা


আমাদেরবরিশাল.কম

২ November ২০২৬ Monday ৮:৩১:০১ PM

নাজমুল হক মুন্না, উজিরপুর :

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে অবস্থিত জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ আয়োজনকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয়েছে আনন্দ শোভাযাত্রা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়। বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি ও আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যানার নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শিকারপুর বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূনমিলনীর বিষয়ে প্রধান শিক্ষক সেকান্দার আলী হাওলাদার বলেন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানাই। অভিভাবক সদস্য জাহিদ সিকদার পূর্নমিলনীর সকল শিক্ষার্থী অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান।

আগামী ৫ নভেম্বর থেকে পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য সিকদার ফার্মেসির মো. রামিম সিকদার (০১৯২৪-৪৪৭৩৯৯) এবং রূপসী বাংলার মো. জসিমের (০১৬২৪-৮২২৫২২) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাচ প্রতিনিধিদের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।