" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ 


আমাদেরবরিশাল.কম

৪ November ২০২৬ Wednesday ২:১৫:২৪ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি;

দরজায় কড়া নাড়ছে বহু কাঙ্খিত ইউপি নির্বাচন। ডিসেম্বর মাসে ইউপি নির্বাচনের 

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হচ্ছে।

বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার ও ব্যানার সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন।

 উপজেলার ইলুহার ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে 

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদের  নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় আসন্ন ইলুহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করে ইউনিয়ন জুড়ে পোষ্টার, ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে। তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আগাম গণসংযোগ করে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা,কুশল ও মতবিনিময় করে সাড়া ফেলেছেন। 

 সৎ ও নিষ্ঠাবান আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ 

ইলুহার বাইতুসসালাম কমপ্লেক্সের সাধারণ সম্পাদক,মলুহার ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষানুরাগী সদস্য ও মফেজ উদ্দিন তালুকদার বাড়ী জামে মসজিদের সভাপতিসহ এলাকার বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্বের অগ্রভাগে থেকে জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে ব্যাপক পরিচিত অর্জন করেছেন। সেইসব প্রতিষ্ঠানে দান-অনুদানের পাশাপাশি তিনি এলাকার অসহায় দুস্থ মানুষকে নানা ভাবে সহায়তা করে দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। মানবিক গুনাবলীর কারনে  দলমত শ্রেণী-পেশা,ধর্মবর্ণ নির্বিশেষে 

এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তার আস্থা ও ভালোবাসার সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে।  তিনি একজন সৎ,নিষ্ঠাবান,স্পষ্টভাষী,আপসহীন

দক্ষ সংগঠক, পরোপকারী, মিষ্টভাষী ও সদালাপি ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। ইলুহার ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ধর্মভিরু আলহাজ্ব

মাওলানা মোঃ ফরিদ আহম্মেদ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে  অনার্স ও মাষ্টার্স ডিগ্রি এবং ঢাকা আলিয়া মাদরাসা থেকে  কামিল ডিগ্রি অর্জন করেন। 

 ৮০’র দশকে তার প্রয়াত পিতা আলহাজ্ব মৌলভী মোঃ এসহাক মিয়া  দুইবার ও ৯০’র দশকে বড় ভাই আব্দুর রহিম একবার ইলুহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করে সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন। সাবেক দুই  ইউপি চেয়ারম্যান বাবা ও বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মেদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবায় নিজেকে ব্রত করতে চান। তিনি ইতোমধ্যে এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রিয় ইলুহার ইউনিয়নকে ঘিরে তার 

ভবিষ্যৎ স্বপ্ন ও 

কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। তার সেই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইলুহার ইউনিয়নকে  আধুনিক সেবা উপযোগী ডিজিটাল ইউনিয়নে রূপান্তর,মানবিক ও সামাজিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,সরকারি সকল সুযোগ সুবিধা দলমত,ধর্মবর্ণ নির্বিশেষে যার যা প্রাপ্য তা তাদের মাঝে ইনসাফ ভিত্তিক বন্টন,বেকার যুবক-যুবতীদের  বেকারত্ব দূরীকরণে 

বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা,

ইউনিয়ন পরিষদের সেবার ক্ষেত্রে জনহয়রাণি ও অবৈধ অর্থ লেনদেন বন্ধ করা,এলাকায় চাঁদাবাজি,

শালিসী ও দখল বানিজ্য বন্ধ করা,

ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ।  

নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা  ফরিদ আহম্মেদ বলেন, আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ 

ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  আধুনিক সেবা উপযোগী এক তিলোত্তমা ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।