![]() শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান জিয়াউদ্দিন হায়দারের
৪ November ২০২৬ Wednesday ২:৫৩:৫৮ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে কাজ করছে। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, সামাজিক দায়িত্ব পালন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কলেজের ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

