Current Bangladesh Time
Friday November ১৩, ২০২৬ ৪:২৯ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার
৫ November ২০২৬ Thursday ১২:৪৮:৫৯ PM
Print this E-mail this

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ ও ২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার শাকিল ফকির দুমকী উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শাকিলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসার জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন শাকিল। টাকা দিতে রাজি না হওয়ায় শাকিলসহ অন্য অভিযুক্তরা তার বাবার বাড়িতে গিয়ে হামলা চালান।

এ সময় বঁটি দিয়ে কুপিয়ে গৃহবধূর হাত-পা গুরুতর জখম করা হয়। এতে তার পায়ের রগ কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com