" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন


আমাদেরবরিশাল.কম

৫ November ২০২৬ Thursday ২:৪২:৪২ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

কারিগরি শিক্ষার প্রসারে ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঝালকাঠি শহরতলীর প্রতাপ এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদার ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় ছেলে-মেয়েরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার জন্য দূরবর্তী জেলায় যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে। #



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।