![]() ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার
৫ November ২০২৬ Thursday ৩:৪৯:৫০ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]()
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ব্যবসায়ীদের হাতে সার্ভিস চার্জ কার্ড তুলে দেওয়া হয়। উদ্বোধন অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মী উভয় পক্ষের দায়িত্ব রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বর্জ্য সংগ্রহ করবেন, অন্যদিকে ব্যবসায়ী ও নগরবাসী নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন। সার্ভিস চার্জ কার্ডের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত হবে। সম্মিলিত উদ্যোগেই ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. রেজওয়ানসহ আরও অনেকে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

