![]() শিশুদের স্বাস্থ্যসেবায় ঝালকাঠিতে বিশেষ চিকিৎসা ক্যাম্প
৬ November ২০২৬ Friday ৩:০৮:২১ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() শিশুর হাসি অমলিন রাখা এবং সুস্বাস্থ্যে প্রতিটি শিশুর সম্ভাবনা বিকশিত করার প্রত্যয়ে ঝালকাঠিতে বিশেষ শিশু স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ-ডব্লিউসিসির উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ওষুধও দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলসহ শিশু মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিশুদের পাশে থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে আয়োজক সংগঠন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

