![]() খন্দকার মাহবুব হোসেন‘নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক’মনোতোষ হাওলাদার, বামনা ১৭ December ২০১২ Monday ৫:২৩:৩৪ PM
বামনা :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশ ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আ’লীগ সরকার দেশের সংবাদপত্রের স্বাধীনতাও খর্ব করেছে । আমরা চাই শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্দলীয় একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা বাকশাল দেখেছি, আমরা সমরিক শাসন দেখেছি কিন্তু জোড় করে কেউ ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেনাই। সোমবার সকালে খন্দকার মাহবুব হোসেন নিজ সংসদীয় এলাকা বরগুনার বামনায় আসার পথে একটি পথসভায় এ কথা বলেন। তার সফর সঙ্গী ছিলেন বরগুনা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আ. হালিম, বামনা উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ রানা, সম্পাদক মো. এনায়েত কবির হাওলাদার প্রমূখ। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
