" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় বিশিষ্ট  ব্যবসায়ী বাচ্চু মিয়ার ইন্তেকাল


আমাদেরবরিশাল.কম

৭ November ২০২৬ Saturday ৬:০৮:৫১ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী  বাচ্চু মিয়া (৬৬) শুক্রবার  দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারনে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসের রোগে ভূগছিলেন। সম্প্রতি তিনি স্ট্রোক করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। 

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাজ্জাকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।