" />
AmaderBarisal.com Logo

ডেঙ্গুজ্বরে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা  মাকসুদুর রহমান


আমাদেরবরিশাল.কম

৭ November ২০২৬ Saturday ৬:১৪:৪০ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

ইস্টার্ণ ব্যাংকের গুলশান শাখার সিনিয়র অফিসার

মোঃ মাকসুদুর রহমান (৪৮) শুক্রবার (৬ নভেম্বর)

রাত ১০ টা ৫ মিনিটের সময় রাজধানীর বাংলাদেশ মেডিকেল  বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। গত একমাস ধরে তিনি  ডেঙ্গুজ্বর ভূগছিলেন। এছাড়াও তার ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ছিল। ডেঙ্গুজ্বরে আক্রান্ত অবস্থায় তিনি ওমরাহজ্ব পালণ করেন। সেখানেও  তিনি  অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা নেন। সম্প্রতি দেশে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধ বাবা-মা,ভাই,স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোঃ মাকসুদুর রহমান বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব ) আব্দুর রাজ্জাকের জ্যেষ্ঠ ছেলে ও  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মাহমুদুর রহমানের বড় ভাই। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।