" />
AmaderBarisal.com Logo

কয়লার বদলে লাকড়ি পোড়ানো, উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১


আমাদেরবরিশাল.কম

৮ November ২০২৬ Sunday ৩:২৩:৩৭ PM

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) :

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। প্রভাবশালী মহলের যোগসাজশে এসব কার্যক্রম চলছিল বলেও অভিযোগ তাঁদের। স্থানীয়রা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।