![]() বরিশালের হিজলায় সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারের বিচ্ছেদ, স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী।
৮ November ২০২৬ Sunday ৪:৩৪:৪৫ PM
প্রতিবেদনে মোঃ সৌরভ হোসেন: ![]() বরিশালের হিজলা সন্তান না হওয়ার বিষয়কে কেন্দ্র করে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার। কিন্তু স্ত্রীর এমন আকুতি সত্ত্বেও স্বামীর সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় সালিশের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে স্বামীর কাছে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানাতে এবং বিচ্ছেদ না দিতে আকুতি জানাতে দেখা যায় ওই নারীকে। স্থানীয় সংবাদকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বামীর দাবি, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করানোর পর তিনি জানতে পেরেছেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চান না বলে জানিয়েছেন। অন্যদিকে, সাত বছরের সংসার টিকিয়ে রাখতে স্বামীর কাছে বারবার অনুরোধ করলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের মুখে পড়েন ইতি আক্তার। স্থানীয় সংবাদকর্মীদের কাছে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। তাঁর স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার বাবনের চর এলাকায়। বর্তমানে তাঁরা নরসিংদীতে বসবাস করছিলেন। সন্তান না হওয়ার কারণে একজন নারীর ওপর বিচ্ছেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

