" />
AmaderBarisal.com Logo

ভোলায় “নিষিদ্ধঘোষিত” ছাত্রলীগের তিন নেতা আটক


আমাদেরবরিশাল.কম

১২ November ২০২৬ Thursday ১২:৫৪:১৪ PM

ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।

পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।