" />
AmaderBarisal.com Logo

কাজিরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।


আমাদেরবরিশাল.কম

১৩ November ২০২৬ Friday ২:৫৯:৩৯ PM

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন:

বরিশালর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে কাজিরহাট থানাধীন ১৫ নম্বর আদর্শনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোনখোলা এলাকার একটি ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার এসআই মামুন, এএসআই আশরাফুলসহ পুলিশের একটি দল মকবুল খানহাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে অবস্থান করছিল। এ সময় ছোনখোলা এলাকার নূর জমাদ্দারের বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ।

বিষয়টি কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানকে জানানো হলে তাঁর নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দক্ষিণ চর এককরিয়া এলাকার নজির হাওলাদারের ছেলে মহিউদ্দিন হাওলাদার এবং চুনারচর ৩ নম্বর ওয়ার্ডের দুলাল সরদারের ছেলে মো. আলাউদ্দিন সরদার।

পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে মহিউদ্দিন হাওলাদারের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা। অপরদিকে আলাউদ্দিন সরদারের পরিহিত লুঙ্গির কোচর থেকে আরও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ২৫ পিস এবং আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

পরে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয় বলে পুলিশ জানায়। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূল করাই আমাদের ব্রত। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।