![]() মুহূর্তেই সব শেষ, অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার
১৩ November ২০২৬ Friday ৩:০৪:১৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() প্রত্যেক মৃত্যু দুঃখের ও কষ্টের। তবে অকাল মৃত্যু মানুষকে বেশি কষ্ট দেয়। কিন্তু কিছুই করার থাকেনা । মহান সৃষ্টিকর্তার ডাকে সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। বানারীপাড়া পৌরসভার ০২ নং ওযার্ড নিবাসী বাবু মোল্লা (শিশির) এর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত-রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় বাবু মোল্লা (৪০) বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপ্রত্যাশিত আকস্মিক মৃত্যুতে নিহত বাবু বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে এবং বানারীপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম মনিরুল আলম মিঠু মোল্লা ও বিপুল মোল্লার ছোট ভাই। শিশির বাবু ব্যান্ড দলের একজন সুদক্ষ ড্রামার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ব্যান্ড তারকা ড্রামার হিসেবে তার পদচারনা শুরু হয়, ২০০৬ সালে আত্মপ্রকাশ করা বানারীপাড়ার স্থানীয় ব্যান্ড দল নিউ রেইনবো (New Rainbow) এর হাত ধরে। তৎকালীন সময়ে নিউ রেইনবো ব্যান্ড দল বাংলাদেশে বেশ সুনাম-খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীতে বানারীপাড়ার আর একটি স্থানীয় ব্যান্ড দল Garage Of Rick (GOR) এর সাথে সম্পৃক্ত হয়েছিলেন তিনি। এছাড়াও শিশির বাবু বরিশালের স্বনামধন্য ব্যান্ড দল রঙ পেন্সিল, মাটি, ইনসাইট, কুল ফিউশন সহ বিভিন্ন ব্যান্ড দলের সাথে ড্রামার হিসেবে কাজ করেছেন। সর্বোপরি শিশির বাবু অত্র বরিশাল অঞ্চলের একজন সুদক্ষ ড্রামার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। বানারীপাড়ায় এস.এস.সি -২০০৩ ব্যাচের ঐক্যবদ্ধ সংগঠন ” ইউনাইটেড -২০০৩ ” এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে ইউনাইটেড -২০০৩ পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ব্যান্ড জগতে খ্যাতি অর্জন করা বানারীপাড়ার সন্তান তারকা ব্যান্ড শিল্পী ” নিপা সাহা ” বলেন বাবু ভাই অত্যান্ত সদালাপী মানুষ ছিলেন। ওনার এরকম আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। আমার যখন প্রথম ব্যান্ডের জগতে শিল্পী হিসেবে আসি তখন বাবু ভাই ড্রামার ছিলেন, ছোট বোন হিসেবে সাপোর্ট করতেন। বাবু ভাই দীর্ঘ বছর যাবৎ বরিশালে গুনী ড্রামার হিসেবে কাজ করে আসছেন। দেখা হলেই হাসি মুখে জিজ্ঞেস করতেন ভাইয়া কেমন আছো?? আর দেখা হবে না ভাবতে পারছি না। স্রষ্টা তাঁর আত্মার মাগফিরাত দান করুন এবং পরকালের অনন্ত জীবন শান্তিময় করুন। মৃত্যুর পূর্বে তিনি এক (ছেলে) সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

