![]() রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর
১৩ November ২০২৬ Friday ৬:৫৫:০৪ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহজাবিন রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। গতকাল বৃহস্পতিবার মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। এতে মাথার ডান পাশে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

