![]() গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন
১৪ November ২০২৬ Saturday ৬:১৭:৫৯ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেছে জেলা আওয়ামী লীগ। বরিশাল জেলা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে জেলার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস এর স্বাক্ষরীত ২৭ সদস্যের কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মনির হোসেন মিয়া কে এবং যুগ্ম-আহবায়ক করা হয়েছে মো: আনিচুর রহমান,গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু,মাসুম মল্লিক খোকন ,জামাল হোসেন বাচ্চু এবং ফরহাদ হোসেন মুন্সিকে। পুর্বের কমিটির সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনকে ১নং সদস্য ও সাধারন সম্পাদক হারিচুর রহমান হারিচ কে সদস্য হিসেবে রাখা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

