" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপির সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুলের বিশাল মোটরসাইকেল শোডাউন


আমাদেরবরিশাল.কম

১৬ November ২০২৬ Monday ১:২৩:৫৩ PM

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

দরজায় কড়া নাড়ছে ইউপি নির্বাচন। কাঙ্খিত এ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের  বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। 

সম্ভাব্য ইউপি চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য  প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে  প্রার্থীদের  পোষ্টার, বিলবোর্ড, ব্যানার ও 

ফেষ্টুনে গোটা এলাকা ছেয়ে গেছে। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান 

বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইফুল ইসলাম রকি দুই  শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে নিজ নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন করে ব্যাপক সাড়া ফেলেছেন। স্থানীয় শেরে বাংলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে গোটা ইউনিয়ন প্রদক্ষিণ করা হয়। এসময় সাইফুল ইসলাম রকির পক্ষ থেকে এলাকাবাসীকে সালাম ও  শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া হয়। এ শোডাউনে অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র  সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক,  সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক অমৃত লাল রায় সহ উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ – সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রকির এ শোডাউন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি সর্বস্তরের মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে সাইফুল ইসলাম রকি বলেন,দল ও জনগণের অকুন্ঠ সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ঐতিহ্যবাহী  উদয়কাঠী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আধুনিক ও মডেল এক তিলোত্তমা ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।