![]() পিরোজপুরে ৭৫ বছরের বৃদ্ধের কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ
১৭ November ২০২৬ Tuesday ৬:৪১:৪৫ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অপবাদে ৭৫ বছরের এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সোমবার (১৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে; যা দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, ‘রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ। তিনি হতদরিদ্র। মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটা ঠিক হয়নি।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

