![]() মেহেন্দিগঞ্জের ইউএনও রিয়াজুর রহমানের বদলি, নতুন কর্মস্থল উজিরপুর
১৭ November ২০২৬ Tuesday ৭:২৪:৩০ PM
মোঃ সৌরভ হোসেন: ![]() বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়নের অংশ হিসেবে মো. রিয়াজুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। মো. রিয়াজুর রহমান ৩৬তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৫ মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে পদাধিকার বলে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেন। প্রায় ১ বছর ৮ মাস মেহেন্দিগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনের পর তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে উজিরপুর উপজেলা। তবে তিনি ঠিক কবে মেহেন্দিগঞ্জের দায়িত্ব হস্তান্তর করে উজিরপুরে যোগদান করবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় উল্লেখ করা হয়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

