" />
AmaderBarisal.com Logo

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ, মাইকে বাজানো হচ্ছে ৭ মার্চের ভাষণ


আমাদেরবরিশাল.কম

১৮ November ২০২৬ Wednesday ১:১২:৩৫ PM

অনলাইন নিউজ ডেস্ক:

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অবরোধ আজ বুধবারও অব্যাহত রয়েছে।এ সময় সড়কের বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ রয়েছে।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাস এ ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য রিকশা, ইজি বাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।

এদিকে শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধ করে স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মাইকে বাজানো হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।