![]() পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট
১৯ November ২০২৬ Thursday ১:০৭:৪৪ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগেও ২০২৪ সালের ৫ আগস্টের পর বেশ কয়েক দফায় বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। তবে সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার কাজ চলছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তানভীর মুজিব অভির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বাড়িটিতে পুনরায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

