![]() নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
১৯ November ২০২৬ Thursday ১:২৯:১৭ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে নগরীর বটতলা এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে। হামলায় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং নিচতলার গার্ড রুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসার নিচে থাকা গার্ডরুম ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

