" />
AmaderBarisal.com Logo

শ্বশুরবাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলো না, ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ৬:৫৫:৫৯ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। মামলার পর আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহিন হাওলাদার উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল এসআরবি-৮’র গোয়েন্দা দলের সদস্যরা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে গোলবুনিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি আলী হোসেন তার শ্বশুর। তার আশ্রয়েই সেখানে অবস্থান করছিলেন শাহিন।

এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর শাহিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।