" />
AmaderBarisal.com Logo

কাউখালীর বেকুটিয়া সেতুতে মোটিরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৪


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ১১:১৫:২৬ PM

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুর বেকুটিয়া সেতুতে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়। ৫ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে শান্ত (২৫) নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্ত পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রীজের কাউখালী প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন।

আহতরা হলেন, কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী, শান্ত (২৩), সাজিদ (২৩) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউখালীর উদ্দেশ্যে ২টি মটরসাইকেলে ৫ জন আরোহী কাউখালী যাচ্ছিলেন। মটরসাইকেল দুটি বেকুটিয়া ব্রীজের কাউখালী প্রান্তের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মটরসাইকেলে থাকা ৫ জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বেকুটিয়া ব্রীজে একটি দূর্ঘটনার পান। ঘটনাস্থলে গিয়ে ২ জন গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে এম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।