" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের


আমাদেরবরিশাল.কম

২৩ November ২০২৬ Monday ১১:৫৮:৪৭ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন- উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ, কাউখালীর বাসিন্দা সাজিদ এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না যাওয়া আরো দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে এবং পাঁচজনকে সড়কের ওপর আহত অবস্থায় দেখতে পান তারা। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রিমন বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে শান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।