" />
AmaderBarisal.com Logo

নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২৭ November ২০২৬ Friday ১:৫৫:৫৮ AM

নিজস্ব প্রতিনিধি:

নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে যে গত ২৬ নভেম্বর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাফের নেতৃত্বে মফিজুর রহমান শাহিনকে কাফরুল থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে পরিচিত এবং নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন স্থানে মিছিল করার তথ্য পাওয়া গেছে। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।