![]() বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার
২৭ November ২০২৬ Friday ১:৫৫:৪০ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীতে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি মানুষের অপরিণত নবজাতক (ভ্রূণ) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলতলা ইসলামী কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে কাপড়ে মোড়ানো মানুষের ভ্রূণ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান-ই হেমায়েতে ইসলামীর মাধ্যমে তার দাফন করা হয়েছে। ওসি মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ভ্রূণের বয়স ৬ থেকে ৭ মাস হবে। এটি পুত্রসন্তান ছিল। তবে কে বা কখন ভ্রূণটি এখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

