![]() বরিশাল বিমানবন্দরে ক্যাবল চুরিতে বাধা, আনসার সদস্যকে কুপিয়ে জখম; আটক-১
২৭ November ২০২৬ Friday ৮:২০:১৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]()
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের ছেলে। জানা যায়, বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার কাজের সময় রুহুল আমিন বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন। এতে দায়িত্বরত আনসার সদস্য বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে কাচি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। আহত আনসার সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

