" />
AmaderBarisal.com Logo

বরিশালে অচেতন অবস্থায় উদ্ধার যুবকের পরিচয় মিলেছে, সুস্থ আছেন জাহিদ


আমাদেরবরিশাল.কম

২৭ November ২০২৬ Friday ৯:২২:০৩ PM

জিহাদ হোসেন ::: বরিশালের বন্দর থানা এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া সেই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. জাহিদ হাসান (২১)। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগের চেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের এয়ারখান মদিনা মসজিদের উত্তর পাশে বরিশাল-ভোলা মহাসড়কসংলগ্ন একটি খালি জমি থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্রনাথ জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তাঁর বাবা ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন।

জাহিদের বাবার নাম জালাল সরদার এবং মায়ের নাম জেসমিন। তাঁদের স্থায়ী ঠিকানা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরোদোরন গ্রামের সরদার বাড়ি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মেঘনাঘাট এলাকায় বসবাস করেন।

তবে কী কারণে বা কারা তাঁকে অচেতন অবস্থায় ওই স্থানে ফেলে রেখেছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।