" />
AmaderBarisal.com Logo

বরগুনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


আমাদেরবরিশাল.কম

৩০ November ২০২৬ Monday ১২:৫৮:৩৯ AM

বরগুনা প্রতিনিধি:

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার অভিযোগে বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহারে জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী দুদক কার্যালয়ে দাখিল করা সম্পদ ও আয় বিবরণীতে জাহাঙ্গীর কবির তার মোট আয় দেখিয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা। একই বিবরণীতে তার মোট ব্যয়ের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা।

এসব তথ্য যাচাই-বাছাই ও অনুসন্ধান শেষে দুদক তার নামে দায়-দেনা বাদে মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায়।অন্যদিকে, বৈধ আয়ের উৎস থেকে তাঁর সঞ্চয়ের পরিমাণ পাওয়া যায় ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা।

দুদকের হিসাব অনুযায়ী, বৈধ সঞ্চয়ের তুলনায় তার অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকা বেশি। এই অতিরিক্ত সম্পদ অর্জনের পক্ষে গ্রহণযোগ্য ও সন্তোষজনক কোনো বৈধ আয়ের উৎস বা প্রমাণ তিনি দেখাতে পারেননি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।এই অতিরিক্ত সম্পদের পক্ষে বৈধ আয়ের সন্তোষজনক কোনো প্রমাণ দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বৈধ আয়বহির্ভূত ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এই সম্পদের পক্ষে উপযুক্ত কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি তিনি। তাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।