" />
AmaderBarisal.com Logo

র‌্যাম্পে সেরা মডেল ইমি


আমাদেরবরিশাল.কম

২৫ December ২০১২ Tuesday ২:৩৫:৪০ PM

Sabnaz Sadia Emi শাবনাজ সাদিয়া ইমিবিনোদন ডেস্ক :: র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমি ফ্যাশন প্যারেডে কেটওয়াক করছেন প্রায় একযুগ ধরে। স্কুল পেরিয়ে কলেজে উঠেই মডেলিংয়ের সুযোগ পেয়ে যান সাবনাজ সাদিয়া ইমি। র‌্যাম্প মডেল হিসেবেই তিনি বেশি পরিচিত। তবে টিভি মডেলিং, বিলবোর্ড আর ম্যাগাজিনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। একই সঙ্গে পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশের শাবনাজ সাদিয়া ইমিকে অবশ্য র‌্যাম্পে সুপার মডেল হিসেবে ধরা হয়। তার সাহসী পারফর্মেন্সে নতুন প্রজন্মের অনেকেই হয়ে উঠেছে ফ্যাশন প্যারেডের প্রতি উৎসাহী। ইমি র‌্যাম্পে কাজ করা ছাড়াও ছোটপর্দার বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এবং একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। স্টিল এডভার্টাইজিংয়েও রয়েছে তার আলাদা কদর। ২০১১ সালে ‘বেস্ট  মডেল অব ডিএফডাব্লিউ’ পুরস্কার পান।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।