![]() বাংলাদেশ ক্রিকেট দলকে ‘বিড়াল’ বললেন মালালা
২ January ২০১৩ Wednesday ১২:২২:০৬ AM
একদিকে যেমন রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে প্রতিদিনই কোথাও না কোথাও জঙ্গি হামলায় মানুষ মরছে। পাকিস্তান যেন এখন এক ‘মৃত্যুপূরী’। যতই দিন যাচ্ছে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে যাচ্ছে। তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর স্থগিত করেছে। প্রতিশ্রুতি দিলেও নিরাপত্তার কথা চিন্তা করে এই সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জনমনে যেন স্বস্তি ফিরেছে। হাঁফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেটাররাও। কিন্তু মালালার টুইটে সবার মনে জ্বলছে ক্ষোভের আগুন। গত অক্টোবরে উগ্রবাদীর গুটিতে যখন মালালার শরীর ক্ষত-বিক্ষত হয়েছিল, তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও তার পাশে দাঁড়িয়েছিল। এদেশে তার ভক্ত শ্রেণী তৈরি হয়েছিল। নোবেল প্রাইজে যাতে মালালার নাম অন্তুভূক্ত করা হয় এজন্য ভোটাভুটিতেও বাংলাদেশিরা তার পক্ষে জোড়ালো অবস্থান নিয়েছিল। কিন্তু মঙ্গলবারের ওই টুইটার বার্তার পর বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে সবার মাঝেই। মজার বিষয় হলো, মালালা নিজেই তো পাকিস্তানে নিরাপত্তাহীন ছিলেন। তালেবান জঙ্গীদের হামলার শিকার হওয়ার পর এখন স্বপরিবারে ইংল্যান্ডে। তাই ব্যাপারটা খুবই হাস্যকর যে, পাকিস্তান যেখানে মালালার পরিবারকেই নিরাপত্তা দিতে পারেনি সেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে কীভাবে নিরাপত্তা দিবে। তাই মালালার এই টুইটার বার্তা শুধু হাসির খোরাকই যুগিয়েছে। তাছাড়া মালালা ইউসুফজাই তো নিজের দেশের সমর্থন করবেই। যত অনিরাপদই হোক স্বদেশ বলে কথা! তবে আসল সত্য হচ্ছে, যে তার নিজের দেশে নিজেই নিরাপদ না, সে একটা ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের পক্ষে মন্তব্য করার অধিকারই রাখে না। তথ্যসূত্র: পরিবর্তন সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

খেলাধুলা ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট দলের কঠোর সমালোচনা করেছেন তালেবান হামলার শিকার ১৫ বছর বয়সী বালিকা মালালা ইউসুফজাই। পাকিস্তান সফর বাতিল করায় বাংলাদেশ ক্রিকেট দলকে বিড়ালের সঙ্গে তুলনা করে টুইট করেছেন তিনি। এদিকে মালালার এমন টুইটে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশিরা। কয়েক দিন আগেও মালালাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে কতো প্রবন্ধই না লিখেছেন মালালার বাংলাদেশি ভক্তরা। কিন্তু জাতীয় ক্রিকেট দলকে নিয়ে এমন মন্তব্য করায় এখন তার সমালোচনায় মুখর সেই ভক্তরাই।