" />
AmaderBarisal.com Logo

বামনায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আমাদেরবরিশাল.কম

৪ January ২০১৩ Friday ১:৩১:৪৮ PM

বরগুনা::   বামনায় শুক্রবার বাংলাদেশ ছাত্ররীগের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল নয়টায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পনের ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলঅ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়সীর আরাফাত তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জোমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু মৃধা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন পিন্টু, যুবলীগ সভাপতি মো. ফিরোজ আলম মহারাজ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান শাহীন, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা ছাত্রলীগ আহবায়ক মো. সরোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা হেমায়েত মোল্লা, মোর্শেদ শাহরিয়া গোলদার, মাসুম বিল্লাহ প্রমূখ। সভা শেষে কেক কেটে ছাত্রলীগের জন্মদিন পালন করা হয়।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।