![]() নাজিরপুরে নিখোঁজ শিশু কণ্যার লাশ নদী থেকে উদ্ধারমাহামুদুর রহমান মাসুদ, পিরোজপুর ৬ January ২০১৩ Sunday ৪:২১:০৯ PM
পিরোজপুর :: পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি নদীর চর থেকে আখি আক্তার (৮) নামের এক নিখোঁজ শিশু কণ্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা গ্রামের আব্দুল কাদের শেখ এর শিশু কন্যা আখি গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়িতে এসে বই রেখে বাহিরে বেড় হয়। বিকেলে অনেক খোজাখুজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ রোববার দুপুরে এলাকার লোকজন বাড়ির কাছের মরা বলেশ্বর নদের গড়ঘাটা নামক স্থানে নদী তীরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসে। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রব শেখ নামের নিহত আখির এক প্রতিবেশীকে আটক করে পুলিশ। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক হাওলাদার জানান, আখিকে ধর্ষনের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
