" />
AmaderBarisal.com Logo

যৌতুকের দাবীতে

হিজলায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শ্বশুর আটক

নিজস্ব প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৭ January ২০১৩ Monday ২:২২:৩৩ PM

সামাজিক অবক্ষয়বরিশাল :: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের বাউশিয়া গ্রামে রোববার রাতে মাকসুদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ মাকসুদার স্বামী জেলে মনির হোসেন রাঢ়ী ও শ্বশুর শফিউদ্দিন রাঢ়ীকে আটক করেছে। মাকসুদার ভাই অলিউদ্দিন গাজী যৌতুকের দাবিতে মাকসুদাকে নির্যাতন করে হত্যা করার অভিযোগে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, মামলায় অভিযোগ করা হয়, পানের বরজ দেওয়ার কথা বলে মাকসুদার কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেস্বামী মনির। এ জন্য  মাকসুদার ওপরকারনে তার উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। যৌতুকের টাকা না পেয়ে তারা মাকসুদাকে হত্যা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাকসুদা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।