" />
AmaderBarisal.com Logo

বামনায় ৩ লক্ষাধিক টাকার স্বর্নালঙ্কার লুট

মনির হোসেন কামাল, বরগুনা
আমাদেরবরিশাল.কম

১১ January ২০১৩ Friday ৪:৫৯:৫৯ PM

বরগুনা :: বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের জমাদ্দার বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় গৃহবধু জলি বেগম আহত হয়েছে। এক ডাকাত সদস্যও গুলিতে আহত হয়েছে। ডাকাতরা ৩ লক্ষাধিক টাকার স্বর্নালঙ্কার নিয়ে গেছে।

রাত একটার দিকে বারেক জমাদ্দারের ঘরের উপরের দরজা ভেঙ্গে ১০-১১ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল ঢুকে গৃহকর্তার ছেলে নিপনকে বেঁধে তার স্ত্রী জলী বেগমকে মারধর করে আলমারী ভেঙ্গে পাঁচ ভরি স্বর্নালঙ্কার ও মালামাল লুটে নেয়। পরে বারেক জমাদ্দারের শোবার ঘরের দরজা কুঠার দিয়ে ভাঙ্গার চেষ্টা করলে সে ভিতর থেকে তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে একাধিক রাউন্ড গুলি করলে ডাকাতরাও পাল্টা গুলি করে। এসময় উভয়পক্ষের মধ্যে প্রায় ২৪ রাউন্ড গুলি বিনিময় হয়। ওই এলাকার বাসিন্ধা তনু সিকদার বলেন, বারেক জমাদ্দার তার বন্দুক দিয়ে গুলি করলে এক ডাকাত আহত হয় বলে ধারনা করা হচ্ছে। রাস্তায় রক্তের ছাপ পাওয়া গেছে বলে তিনি জানান।

বারেক জমাদ্দার বলেন, বিগত প্রায় ২০ বছরেরও বেশী সময় ধরে এ এলাকায় কোন ডাকাতি ছিলনা। আমি বাহিরে বেড় হলে ডাকাতরা আমাকে মেরে ফেলতো তাই আমি দরজার নিচ থেকে প্রায় ২২ রাউন্ড গুলি ছুড়েছি। এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।