" />
AmaderBarisal.com Logo

বামনায় শিক্ষকদের ১৭ দফা দাবীতে অবিরাম ধর্মঘট


আমাদেরবরিশাল.কম

১৩ January ২০১৩ Sunday ৩:৫৯:৩১ PM

বরগুনা::  বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বরগুনার বামনা উপজেলা শাখার  উদ্যোগে রবিবার সকাল থেকে উপজেলার সকল বে-সরকারী শিক্ষকদের অংশগ্রহনে পূর্নাঙ্গ উৎসব ভাতা, মেডিকেল ও বাড়ীভাড়া সহ ১৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের অংশ হিসেবে বামনা সদর সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধ চত্ত্বরে  উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো. সামসুল আলমের সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বামনা মহিলা কলেজের প্রভাষক মো. হাবিবুর রহমান, সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আ. কাদের, শিক্ষক কৃষ্ণকান্ত কর্মকার, বামনা প্রেসক্লাব সম্পাদক ও সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মোশাররফ হোসেন, সদর আর রশীদ মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, শেরে-ই- বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম মোস্তফা, বুকাবুনিয়া মাদ্রাসার সুপার মো. নজরুল ইসলাম প্রমুখ ।
সমাবেশে বক্তারা সরকারকে অনতিবিলম্বে বে-সরকারী শিক্ষকদের  ১৭ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, তা যদি না হয় তাহলে বাংলাদেশের বে-সরকারী শিক্ষকরা  কঠোর কর্মসূচীর মাধ্যমে সরকারকে তাদের দাবী মেনে নিতে বাধ্য করানো হবে।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।