" />
AmaderBarisal.com Logo

বামনায় সাংবাদিকদের সাথে সংসদ সদস্য টুলুর মতবিনিময়


আমাদেরবরিশাল.কম

১৫ January ২০১৩ Tuesday ৪:১৭:১২ PM

666বরগুনা::  মঙ্গলবার দুপুরে বামনা প্রেসক্লাবের উদ্যোগে বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বামনা প্রেসক্লাব সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বামনা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, সম্পাদক সাইতুল আসলাম লিটু মৃধা, বামনা প্রেসক্লাব উপদেষ্টা এমএ মতিন আকন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম জমাদ্দার, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা বামনা প্রেসক্লাব সহ- সভাপতি মো. হাবিবুর রহমান, সম্পাদক মো. মোশাররফ হোসেন, সদস্য মো. মনিরুজ্জামান শাহিন, নির্ঝর কান্তি বিশ্বাস ননী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় সঞ্চলকের দ্বায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. নেছার উদ্দিন। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা মাননীয় সংসদ সদস্যের নিকট তাদের বিভিন্ন সমস্যা, এলাকার সমস্যা সহ তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।