![]() মির্জাগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ – সমাবেশ
২০ January ২০১৩ Sunday ২:৫০:০৯ PM
পটুয়াখালী:: মির্জাগঞ্জ শিক্ষা জাতীয়করণের দাবিতে মির্জাগঞ্জে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার মির্জাগঞ্জ উপজেলা বেসরকারি শিক্ষক -কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যেগে স্থানীয় সুবিদখালী হাইস্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মাঠে সংগ্রাম কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান খান, মোঃ জাকির হোসেন , এ.কে.এম মনিরুজ্জামান ও মাওঃ আব্দুল হক সাঈদি প্রমূখ। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
