![]() মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি বাতিলে আদালতে মামলাজাকির হোসেন, মির্জাগঞ্জ ২১ January ২০১৩ Monday ৫:৩৫:৫৭ PM
মির্জাগঞ্জ :: মির্জাগঞ্জের সদ্যগঠিত মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বাতিল করে পূনরায় কমিটি গঠনের আবেদনে গত রোববার ঐ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ মনিরুজ্জামান তালুকদার বাদী হয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী মোঃ মোখলেসুর রহমান ও মোঃ ইউনুচ আলী সরদারসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে। অন্য বিবাদীরা হলেন সদ্য গঠিত মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি কাজী মোঃ মিজানুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে নোটিশ প্রাপ্তির ৩দিনের মধ্যে গঠিত ইউনিয়ন কমিটি ও এর কার্যক্রম কেন স্থগিত করা হবেনা এ মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৩ জানুয়ারি কাউন্সিলরদের অগোচরে বিধি বর্হিভূতভাবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী মোঃ মোখলেসুর রহমানের পূত্র কাজী মোঃ মিজানুর রহমান লাভলুকে সভাপতি এবং আব্দুল হালিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে মাধবখালী ইউনিয়ন আওয়ামলীগের কমিটি গঠন করা হয়। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
