" />
AmaderBarisal.com Logo

ভাড়া চাওয়ায় মুলাদীতে কাউন্সিলরের স্বামী-দেবরের নেতৃত্বে টেম্পু ভাংচুর


আমাদেরবরিশাল.কম

২৩ January ২০১৩ Wednesday ৫:৪২:২৫ PM

বরিশাল :: মুলাদীতে ভাড়া চাওয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বাবুলের স্বামী ও দেবর আলী হোসেন সিরকদারের নেতৃত্বে টেম্পু ভাংচুরকরার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে মূলাদী পৌরসভা এলাকার অটো টেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময়ে তারা ১৪টি টেম্পু ভাঙ্গচুর করেছে।

জানাগেছে, চালক আলী হোসেনের কাছে ভাড়া চাইলে ক্ষিপ্ত হয় । পরে কাউন্সিলের স্বামী বাবুল হোসেন সিরকদার, ভাই আলামিন সিকদার ও তাদের সহযোগী শামীম সরদারসহ ২০ জন লাঠিসোটা নিয়ে টেম্পু ষ্ট্যান্ডে এসে হামলা করে। তারা ষ্ট্যান্ডে থাকা ১৪ টেম্পু ও কাউন্টারের ভাংচুর করে

বাবুল হোসেন সিকদার বলেন, ঘটনা শুনেছি। তবে ওই সময় এলাকায় ছিলাম না। মুলাদী থানার ওসি মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।