![]() মনপুরায় কুকুরে খাচ্ছে মানুষের লাশ!অচিন্ত্য মজুমদার, ভোলা ৩০ January ২০১৩ Wednesday ৫:১৭:২৬ PM
![]() মনপুরায় মেঘনাপাড়ে কুকুরে খাচ্ছে মানুষের লাশ (ছবিটি ভয়াবহ হওয়ায় এর মাঝের অংশ ইচ্ছাকৃতভাবে ব্লুর করে দেয়া হয়েছে।) ভোলা :: ভোলার মনপুরা উপজেলার ৩ নং সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাড়ির খাল সংলগ্ন মসজিদের উত্তর পাশে মেঘনা পাড়ে জোয়ারে একটি পুরুষের লাশ গত তিন ধরে পড়েছিল। প্রশাসনের নজর না আসায় কুকুর লাশটির বেশির ভাগ অংশ খেয়ে ফেলেছে। তবে লাশের গলায় একটি চেইন রয়েছে। স্থানীয় জনগণ লাশটি দেখতে পেলেও পুলিশী ঝামেলা এড়াতে কেউ এগিয়ে আসেনি। ৩০ জানুয়ারী বুধবার সাংবাদিকরা খবর পেয়ে স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অবহিত করলে তারা ব্যবস্থা নেয়ার কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা আমাদের বরিশাল ডটকমকে জানায়, ভাই গত তিনদিন ধইরা লাশটা পইড়া রইছে সবাই আইয়া দেহে কিন্তু কেউ এর ব্যবস্থা নেয়না। মানুষের লাশ এভাবে কুকুর খাচ্ছে দেখলে খুব খারাপ লাগছে। আমরা ডরে ভয়ে লাশটা ধরি নাই পরে যদি পুলিশের বিপদে পড়ি। তারপরও খারাপ লাগছে। আমনেরা কিছু একটা করেন। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা এস.আই মোঃ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশের ব্যাপারে আমাদেরকে কেউ জানায়নি। দ্রুত পুলিশ পাঠিয়ে এর ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

